33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

‘খালেদা জিয়া এখনো জটিল অবস্থায় আছেন, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত হয়নি’

advertisment
- Advertisement -spot_img

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়নি; তিনি এখনও একই জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

রোববার (নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী আরও বলেন, “খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দল দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে।”

হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের বিষয়ে তিনি বলেন, “হাসপাতালে অতিরিক্ত ভিড় হলে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে—হাসপাতালের সামনে ভিড় না করতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন।”

দলের নেতাদের সঙ্গে চিকিৎসকদের নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসনের সার্বিক শারীরিক খোঁজখবর মেডিকেল বোর্ডই দিচ্ছে।”

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। পরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ