29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর

advertisment
- Advertisement -spot_img

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলমান গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার চলছে, তা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অভিযোগ গঠন শুনানির পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, র‍্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করার আবেদন এক আইনজীবী করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছে। তিনি বলেন, আসামিপক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সঙ্গে ‘মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা’ করলেও আদালত বিষয়টি পরিষ্কার করেছেন।

তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছেন—এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে থাকাকালীন র‍্যাবে কর্মরত অবস্থায় গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছেন বলেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। সে কারণে বিশেষ সুবিধা চাওয়ার আবেদনও খারিজ করা হয়েছে।

আদালত আরও জানিয়েছে, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তিরাও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। তবে তারা আইন অনুযায়ী যে সুবিধা পাওয়ার অধিকারী, তা পাবেন; অতিরিক্ত কোনো সুবিধা নয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ