29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন

advertisment
- Advertisement -spot_img

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় পলাতক আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৩ নভেম্বর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নতুন করে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জন আসামি হিসেবে রয়েছেন।

এর আগে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায়ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমির হোসেন। সেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ