29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

সরকারের সব খাতই দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে : মামুনুল হক

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সরকারের প্রায় সব খাতই এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যেখানে দেশের বেসরকারি খাত নানা দিক থেকে উন্নতি করেছে, সেখানে বিমান, রেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি বিরাজ করছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব প্রতিষ্ঠানে ঘুষ ছাড়া জনগণের এক শতাংশ কাজও হয় না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ২০২৪ সালের পরিবর্তন পর্যন্ত ৫৪ বছরের ইতিহাসে দেশে শাসক ও দল বদল হয়েছে, প্রতীক বদল হয়েছে; কিন্তু শাসনব্যবস্থা ও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সবসময়ই জনগণ জুলুম ও বৈষম্যের শিকার হয়েছে।

মামুনুল হক আরও বলেন, খেলাফত মজলিস কখনো ব্যক্তিস্বার্থে কাজ করেনি, সবসময় ইসলামের স্বার্থে কাজ করেছে। ২০১৩ সালের শাপলা চত্বরে সবুজ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা রক্তে রঞ্জিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে রিকশা প্রতীকে মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ আরও অনেকে।

গণসমাবেশকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ