27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট, জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়াল ইসি

advertisment
- Advertisement -spot_img

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার ভোট শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ এই তথ্য জানান।


অতিরিক্ত বুথ স্থাপনের নির্দেশ

সানাউল্লাহ জানান, কেন্দ্রগুলোতে ভোটারের চাপ সামলাতে যেখানে প্রয়োজন সেখানে একাধিক সিক্রেট বুথ স্থাপন করতে হবে। যারা জায়গা সংকটে আছে তাদের জন্য আলাদা বুথ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু

তিনি জানান—

  • সোমবার থেকে প্রবাসীদের পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে
  • দুই দিনের মধ্যে বিদেশে পাঠানো শুরু
  • পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে
  • তফসিল ঘোষণার পর ১৫ দিন ধরে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন চলবে

আচরণবিধি—৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার অপসারণ

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সব ধরনের পোস্টার-বিজ্ঞাপন সরাতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হবে। না মানলে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
তবে বয়স্কভাতা–সামাজিক সুরক্ষা কার্যক্রম বন্ধ থাকবে না বলে জানান তিনি।


কঠোর নিরাপত্তা প্রস্তুতি

ইসি জানিয়েছে—

  • ভোটের আগের রাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রেই থাকবেন
  • আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন–সংক্রান্ত নির্দেশনা এই সপ্তাহে জারি হবে
  • স্ট্যাটিক ফোর্স থেকে রিজার্ভ টিম—সব বাহিনী মাঠে থাকবে
  • জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে তফসিল ঘোষণার দিনই জুম মিটিং
  • প্রার্থী চূড়ান্ত হলে সরাসরি মিটিং অনুষ্ঠিত হবে

মিথ্যা তথ্য মোকাবিলায় কেন্দ্রীয় মনিটরিং সেল

ভুয়া তথ্য ও অনিয়ম ঠেকাতে—

  • নির্বাচন কমিশনে সেন্ট্রাল মনিটরিং সেল তৈরি হচ্ছে
  • প্রতিটি আসনে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি থাকবে
  • এই কমিটিগুলোকে বিচারিক ক্ষমতাও দেওয়া হবে
  • তফসিল ঘোষণার পর প্রতিটি উপজেলা/থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত
  • শেষ পাঁচ দিনে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হবে

হেলিকপ্টারে ব্যালট পরিবহন

দুর্গম এলাকায় ব্যালট পেপারসহ সামগ্রী পরিবহনে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।
ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ