27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে: জামায়াত

advertisment
- Advertisement -spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। পাশাপাশি অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করার দাবি জানিয়েছে দলটি।

সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন,
“তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী—তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধন প্রক্রিয়া জটিল হয়ে গেছে। সিসিটিভি ব্যবহারের বিষয়ে আমাদের জোর দাবি। তারা ব্যয়ের কথা বলেছেন, কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়।”

তিনি আরও বলেন,
“একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এসব নিয়ন্ত্রণ করবে কীভাবে—সে বিষয়েও আলোচনা হয়েছে।”

জামায়াতের এ নেতা জানান, কমিশন তাদের সাধ্যের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি ইসি। কোনো কর্মকর্তা প্রকাশ্যে অনিয়ম করলে আমরা তুলে ধরবো—তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।”

নির্বাচন নিয়ে দলের অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন,
“ভোট নিয়ে কোনো আশঙ্কা করছি না। তারা যে কথা দিয়েছেন—আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ