32 C
Dhaka
Friday, June 12, 2026

ইসির সঙ্গে বৈঠক – জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জামায়াতের

advertisment
- Advertisement -spot_img

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার প্রয়োজনীয়তা জোরালোভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বিষয়টি তুলে ধরে দলটির প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানায় জামায়াত। পাশাপাশি দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

জামায়াত নেতারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার হতে গিয়ে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষায় বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা, সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত কার্যকর সমাধান গ্রহণের আহ্বান জানান তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ