27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

এনসিপির প্রার্থী তালিকায় নেই রিকশাচালক সুজনের নাম

advertisment
- Advertisement -spot_img

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জুলাই আন্দোলনের আইকনিক স্যালুটের মাধ্যমে পরিচিত রিকশাচালক মোহাম্মদ সুজন এই তালিকায় জায়গা পাননি। ফলে ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন না তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এর আগে গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রিকশাচালক মোহাম্মদ সুজন। তিনি বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকেই ফরম সংগ্রহ করেন।

ফরম সংগ্রহের সময় সাংবাদিকদের সুজন বলেছিলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। সেখানেই আন্দোলনের সময় পরিচিতি পেয়েছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই। আমি নিজেই এই আসনটি বেছে নিয়েছি।”

সেদিন তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ