27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা হলে জনগণ জবাব দেবে: জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে নতুন করে যদি কেউ ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাহলে এর কঠোর জবাব জনগণ খুব দ্রুতই দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, “জনগণ সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে; কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না।”

তিনি বলেন, “যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, যারা গুলি করেছে—তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় সরকারের কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। সরকার যেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে—আমাদের এটাই প্রত্যাশা।”

শফিকুর রহমান জানান, চিকিৎসক ও হাদির স্বজনদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “ঘটনাটি আমাদের স্তম্ভিত, বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। যে কাপুরুষরা এমন ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই। দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “মেসেজ খুব স্পষ্ট—এই জাতি কোনো গুলিকে ভয় পায় না। আমরাও কোনো গুলির তোয়াক্কা করি না।”

হাদির অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া চান। শফিকুর রহমান বলেন, “আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ