28 C
Dhaka
Saturday, June 13, 2026

পরিবারের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ

advertisment
- Advertisement -spot_img

পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তার এই আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত সাংবাদিক ও অনুসারীদের মধ্যে বিস্ময় দেখা যায়।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “পারিবারিক কারণসহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আমাকে এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে। সব কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমি আমার নেতাকর্মী এবং বন্দর উপজেলার বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” তিনি আরও বলেন, “এই আসনে যিনিই নির্বাচন করবেন, তার প্রতি আমার সমর্থন থাকবে।”

সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি জানান, তার সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত বিষয় জড়িত। তিনি বলেন, “আমার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।”

তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে সরকারের নিরাপত্তা ব্যর্থতা বা দলীয় মনোনয়ন পরিবর্তনের কোনো কারণ নেই বলেও স্পষ্ট করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এটা এমন নয় যে সরকার আমাকে নিরাপত্তা দিতে পারছে না বা দল অন্য কাউকে মনোনয়ন দিচ্ছে। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ