28 C
Dhaka
Saturday, June 13, 2026

ধার করে নয়, রিজার্ভ নিজেদেরকেই বাড়াতে হবে: গভর্নর

advertisment
- Advertisement -spot_img

ধার করে নয়, বরং দেশের রিজার্ভ নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, বাংলাদেশের খেলাপি ঋণের হার প্রায় ৩৬ শতাংশ, যা হয়তো পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ। আমরা কোনো তথ্য গোপন করিনি। তবে ডিসেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা প্রয়োজন উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, “প্রয়োজনে আন্দোলন করতে হবে। অন্তর্বর্তী সরকার যাতে তাদের সময়েই এটি বাস্তবায়ন করতে পারে, আমরা সেটাই চাই।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। গভর্নর বলেন, ধার করে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানোর প্রয়োজন নেই। আমাদের রিজার্ভ আমাদেরই সক্ষমতায় বাড়াতে হবে। চলতি বছরে রিজার্ভ ৩৪–৩৫ বিলিয়ন ডলারে নেওয়াই আমাদের লক্ষ্য।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২,৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২৭,৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ