28 C
Dhaka
Saturday, June 13, 2026

তারেক রহমানের প্রত্যাবর্তন: নেতাকর্মীদের ঢাকায় আনতে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

advertisment
- Advertisement -spot_img

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আনতে সাতটি রুটে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন। তাকে সংবর্ধনা জানাতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে আগ্রহী বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এতে সাতটি রুটে একটি করে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। রুটগুলো হলো—কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটি কাজ করছে। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক। এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ