32.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জানালেন পাকিস্তানের স্পিকার

advertisment
- Advertisement -spot_img

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছে তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

পোস্টে আরও বলা হয়, দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।

এদিকে বিকেল ৩টা ৫ মিনিটের দিকে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ