28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘রাজনীতির ওপর জনগণের আস্থা কম—এটা সত্য। এই আস্থা ফেরাতে হবে রাজনীতিবিদদেরই, আর তা করতে হবে জবাবদিহির মাধ্যমে।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে ‘জাতীয় নির্বাচন–২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আগামীর বাংলাদেশে যারা জবাবদিহি ও জন-আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবেন না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। জবাবদিহি নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।’

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সুশীল সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সুশীল সমাজকে কাজ করতে না দিলে স্বৈরাচারের জন্ম হয়। কোনো সরকার একা কোনো সমাধান দিতে পারে না। বাস্তবায়নে অংশীদারির বিষয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি খাত, সুশীল সমাজ ও এনজিওসহ সবাইকে সঙ্গে নিয়ে দেশের সমস্যার সমাধানে কাজ করবে।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ