28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না: ইশরাক

advertisment
- Advertisement -spot_img

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “স্বাধীনতাবিরোধীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের ছাড় দিয়েই তো জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী বলেছেন, তারা নাকি সবাইকে ‘সাইজ’ করে দেবে। তারা যদি খেলা শুরু করতে চায়, আমরাও ছাড় দেব না।”

আজ রোববার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “তারেক রহমানকে টার্গেট করে তারা দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছে। মিটফোর্ডের যুবদল নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমাকে ও তারেক রহমানকে জড়িয়ে তাদের সেল থেকে গুজব ছড়ানো হয়েছে।”

তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পর আমরা এটা আশা করিনি। আমরা সহাবস্থান আশা করেছিলাম। কিন্তু তারা যেহেতু আমাদের সম্মানহানি করেছে, তাই আমরাও একাত্তরে তাদের যে ভূমিকা ছিল, সেটি তুলে ধরতে বাধ্য হয়েছি।”

ইশরাক হোসেন আরও বলেন, “তারা (জামায়াত) ফজরের নামাজের পর ব্যানার হাতে ছোটখাটো মিছিল করে আবার ঘরে ফিরে যেত। আমি ২০১৮ সালের পর থেকে নিয়মিত রাজনীতিতে আছি, কিন্তু তাদের তেমন কোনো সরব ভূমিকা কোথাও দেখিনি। ভারতপন্থী আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমরা সব সময়ই লড়াই চালিয়ে গেছি।”

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে। তারা বেঈমানি করেছে বলেই একটি বড় ইসলামী দল তাদের জোট থেকে বের হয়ে গেছে। তারা মদিনা সনদের আলোকে রাজনীতি করে না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ