জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা Asif Mahmud Sajib Bhuiya জানিয়েছেন, তিনি নিজ উদ্যোগে তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আগামীকাল (বুধবার) আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আমার আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি।
তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


