37.3 C
Dhaka
Thursday, June 11, 2026

বৈঠকের কথা থাকলেও ৩৫ প্রত্যাশীদের সাথে আলোচনা হয়নি

advertisment
- Advertisement -spot_img

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি। টিম গঠন করে বুধবার (২ অক্টোবর) আন্দোলনকারীদের আলোচনার জন্য ডাকা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরআগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাস ভবন যমুনার সামনে অবস্থানের পর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে আন্দোলনকারীদের সচিবালয়ে মঙ্গলবার (১ অক্টোবর) আলোচনার জন্য সময়সূচির কথা জানানো হয়।

এদিকে আলোচনা ব্যতীত প্রতিবেদন দিলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা।

আন্দোলনকারীরা বলেন, গতকাল আমরা দুজন উপদেষ্ঠার সাথে আলোচনা করেছিলাম। আজকে জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা আব্দুল মুহিতের সঙ্গে আমাদের আলোচনার কথা ছিল। তার সাথে যোগাযোগ করা হলে তিনি সচিবালয়ে নেই বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তারা একটা টিম গঠন করছে তারা নাকি আমাদের সাথে আলোচনা করবে। আগামীকাল আমাদের ৫-৭ জনকে সাথে নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন।

তারা বলেন, ৭ দিনের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমাদের সাথে আলোচনা করে সেই প্রতিবেদন দেওয়া হলে সেটা মানা হবে না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ