26.9 C
Dhaka
Friday, June 12, 2026

আরেক দফা বাড়ল মুরগীর দাম

advertisment
- Advertisement -spot_img

মুরগির বাজারে গিয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা। একদিনের ব্যবধানে জাত ভেদে কেজিতে ১০-২০ টাকা বেড়েছে মুরগির দাম। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন।

মুরগির বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা বেড়ে হয়েছে ২১০ টাকা। দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
 
এদিকে মাছের বাজারে গেলে দেখা যায়, ইলিশ কেজিতে ৩০০-৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। গতকাল যা বিক্রি হয়েছে ২০০০-২১০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে।
 
সবজির বাজার ঘুরে দেখা যায়, গতকাল বরবটির কেজি ছিল ১৪০ টাকা, যা আজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। ৮০ টাকার পটল ৭০ টাকা, ১২০ টাকার করোলা ১২০ টাকা নেয়া হচ্ছে।
 
এদিকে, ২৬০ থেকে ২০টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। ১০০ টাকার শসা পাওয়া যাচ্ছে ৮০ টাকায়।
 
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির প্রভাব কমায় সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তাই দামও নিচের দিকে নামতে শুরু করেছে। আর কিছুদিন পর আরও কমে যাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ