31.4 C
Dhaka
Friday, June 12, 2026

বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

advertisment
- Advertisement -spot_img

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের নিচতলায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এই আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, হতাহত এবং ক্ষতির পরিমাণ এখনও জানানো হয়নি।

অগ্নিকাণ্ডের ফলে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনেরা হাসপাতাল থেকে বেরিয়ে আসতে শুরু করেন।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানান, আগুনটি সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লেগেছে। সকাল সাড়ে ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য দেন তিনি।

হাসপাতালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আগুন লাগার কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে। ওই কক্ষে তুলা ও বিছানা ছিল।”

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ