31.4 C
Dhaka
Friday, June 12, 2026

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাথে জামায়াত আমিরের বৈঠক

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (ভারপ্রাপ্ত) নার্দিয়া সিম্পসন। সোমবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর একটি প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমীর জানান, এটি ছিল অত্যন্ত উষ্ণ এবং ফলপ্রসূ একটি আলোচনা।

এসময় তারা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, অস্ট্রেলিয়ান সরকার তাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কীভাবে সহযোগিতা করতে পারে, সেই সম্পর্কে আলোচনা হয়েছে। এছাড়া, অস্ট্রেলিয়ান সরকারের বাংলাদেশের উন্নয়নে আরো কীভাবে অংশগ্রহণ করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

ড. শফিকুর রহমান আরো জানান, গত জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে অনেক মানুষ আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।

তিনি অস্ট্রেলিয়ান হাইকমিশনারের মাধ্যমে তার সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসায় অস্ট্রেলিয়ান সরকার সহযোগিতা করতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন যে, অস্ট্রেলিয়ান সরকার ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

এসময় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন এবং মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ