31.4 C
Dhaka
Friday, June 12, 2026

মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন চালু হচ্ছে মঙ্গলবার

advertisment
- Advertisement -spot_img

বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় চালু হতে যাচ্ছে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সোমবার (১৪ অক্টোবর) দিয়াবাড়ির প্রশাসনিক ভবনে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার সকালে মিরপুর-১০ নম্বর স্টেশনটি চালু হবে। তবে স্টেশনটি পুনরায় প্রস্তুত করতে কত ব্যয় হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।

ডিএমটিসিএল-এর এমডি জানান, এই ব্যয়ের পরিমাণ এখনই উল্লেখ করা সম্ভব নয় এবং তারা এই বিষয়ে কাজ করছেন।

গত বৃহস্পতিবার, এমডি আবদুর রউফ জানিয়েছিলেন, কাজীপাড়া স্টেশন মেরামতে প্রাথমিকভাবে খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনের জন্য খরচ বেশি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মেট্রোরেলের মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনগুলোর ব্যাপক ভাঙচুর ১৯ জুলাই রাতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ঘটেছিল। এতে টিকিট ভেন্ডিং মেশিন, যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ অন্যান্য জিনিস ভেঙে ফেলা হয়, ফলে কর্তৃপক্ষকে ৩৭ দিনের জন্য এই দুটি স্টেশন বন্ধ রাখতে হয়।

২৫ আগস্ট থেকে মেট্রোরেল চালু হলেও ক্ষতিগ্রস্ত এই দুটি স্টেশন বন্ধ ছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ কাজীপাড়া স্টেশনটি কম খরচে মেরামত করে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ