32 C
Dhaka
Friday, June 12, 2026

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শহীদ আবু সাঈদ

advertisment
- Advertisement -spot_img

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন।

সোমবার (১৪ অক্টোবর) এনটিআরসিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করে, যেখানে ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আবু সাঈদ ইবতেদায়ীর জেনারেল শিক্ষক পদে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তার রোল নম্বর ২০১২৫৬২৯৭। তার বাবার নাম মো. মকবুল হোসেন এবং মায়ের নাম মনোয়ারা বেগম। তবে, আবু সাঈদের পরীক্ষার নম্বর এখনও জানা যায়নি।

আবু সাঈদের জন্ম ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে। তিনি নয় ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি স্থানীয় জাফর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এবং খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন।

২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি শেষ করেন। এরপর ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন, যেখানে তিনি ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আবু সাঈদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে আন্দোলনে অংশ নেন এবং রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৬ জুলাই, দুপুর ১২টা থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন, যেখানে আবু সাঈদ সামনে থেকে নেতৃত্ব দেন। এসময় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন।

শুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ