34.1 C
Dhaka
Saturday, June 13, 2026

খুব কম সময়ের মধ্যেই নির্বাচন দেওয়া হবে – ধর্ম উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

খুব শিগগিরই নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশ শাসন করতে আসেনি, বরং আগামীদিনের শাসকদের জন্য পথ খুলে দিতে এসেছে। ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন কমিশন সাজিয়ে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও উল্লেখ করেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে। এছাড়া, ধর্মের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং উপাসনালয়ে হামলা চালানোদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ