32 C
Dhaka
Friday, June 12, 2026

অবশেষে বরখাস্ত হলেন চান্দিকা হাথুরুসিংহে

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হয়েছেন। আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে দেন।

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজ সামনে রেখে হাথুরুসিংহে সম্প্রতি ভারতের সফর শেষ করে ঢাকায় ফিরেছিলেন। তার চুক্তি ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, যার মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালনের শর্ত। কিন্তু সেই চুক্তি আর কার্যকর থাকছে না।

ফারুক আহমেদ জানান, হাথুরুসিংহেকে বরখাস্ত করার আগে তাঁকে ৪৮ ঘণ্টার জন্য সাময়িক বরখাস্ত ও শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এরপর স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ফিল সিমন্সকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাথুরুসিংহে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন, তবে তিনি নিজেই পদত্যাগ করেছিলেন। সেবার তিনি দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ