28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঈদুল আজহায় ৬,ঈদুল ফিতরে ৫ এবং দুর্গাপূজায় দুই দিন ছুটি

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের জন্য ছুটির তালিকা অনুমোদন করেছে। এই তালিকায় আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছুটি রাখা হয়েছে ছয় দিন এবং ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন। তাছাড়া, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য ছুটি দুই দিন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পবিত্র ঈদুল আজহায় ছুটি থাকবে ছয় দিন এবং ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি থাকবে। এর মধ্যে, দুই ঈদে একদিন করে সাধারণ ছুটি থাকবে এবং ঈদের আগে ও পরে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটির অন্তর্ভুক্ত হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার উপলক্ষে বিজয় দশমীর দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে নবমীর দিনও নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বর্তমানে ঈদে তিন দিন এবং পূজায় একদিন ছুটি রয়েছে। তবে এবারে পূজার ছুটি নির্বাহী আদেশে একদিন বাড়ানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ