28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন- অ্যাটর্নি জেনারেল

advertisment
- Advertisement -spot_img

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, “সাহস থাকলে তিনি দেশে ফিরে এসে মামলা মোকাবিলা করবেন।”

রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের রিভিউ নিষ্পত্তির পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা ও তার দলের নেতাদের বিরুদ্ধে মামলাগুলোর বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই বিষয়টি এখনো অ্যাটর্নি জেনারেল অফিসের অধীনে নয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে হলে শেখ হাসিনা কোথায় আছেন তা নিশ্চিত করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বা ইন্টারপোলের সাহায্যে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে।”

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী সাহস থাকলে বাংলাদেশে ফিরে আদালতের সামনে দাঁড়িয়ে বিচার মোকাবিলা করবেন। আমি আশা করি তিনি এটা করবেন, যা তার জন্য ভালো হবে।”

এদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারপতিদের অপসারণ ক্ষমতা পুনরুদ্ধার করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত বেঞ্চের এই রায়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের পরিবর্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে ফিরেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ