33.5 C
Dhaka
Friday, June 12, 2026

জি‌নিসপত্রের দাম কমাতে নীতি সুদহার ১০ শতাংশ করল কেন্দ্রীয় ব্যাংক

advertisment
- Advertisement -spot_img

দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, যখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তখন রেপোর মাধ্যমে সুদহার নির্ধারিত হয়। আর ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে রিভার্স রেপোর মাধ্যমে। দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে, ব্যাংকগুলো যে সুদ হারে ঋণ নেয়, সেটাই ব্যাংক রেট হিসেবে পরিচিত। রেপো রেট বাড়ানোর ফলে ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়ার খরচ বৃদ্ধি পাবে।

এই নতুন সিদ্ধান্তের কারণে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হলে বেশি সুদ দিতে হবে। পাশাপাশি, সাধারণ গ্রাহকরা ব্যাংকে আমানত রাখলে বা ঋণ নিলে তাদের সুদহারও বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নীতি সুদহার বা রেপো রেট ০.৫০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৯.৫০ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর ঋণ নেওয়ার খরচ আরও বেড়ে যাবে। সহজভাবে বললে, বাংলাদেশ ব্যাংক অর্থ সরবরাহের ক্ষেত্রে আরও কঠোর নীতি অনুসরণ করছে।

এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১১ শতাংশ থেকে বাড়িয়ে ১১.৫০ শতাংশ করা হয়েছে। আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৫০ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯.১৫ শতাংশ থেকে বেড়ে ৯.৫০ শতাংশ হয়েছে।

২০২২ সালের মে মাস থেকে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে একাধিকবার সুদহার বাড়িয়েছে। এর ফলে ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি পেয়েছে, যা ঋণ নেওয়াকে আরও ব্যয়বহুল করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ