31.5 C
Dhaka
Friday, June 12, 2026

ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা সমুদ্রবন্দর থেকে মাত্র ৫৯৫ কিমি দূরে

advertisment
- Advertisement -spot_img

বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা বন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দূরে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকায় হালকা বৃষ্টি হচ্ছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হচ্ছে। দুপুর ১২টায়, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এই এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ