31.5 C
Dhaka
Friday, June 12, 2026

চাঁদপুরের হাজীগঞ্জে পিতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে আটক

advertisment
- Advertisement -spot_img

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে নিজের বাবা আক্তার হোসেনকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে তার ছেলে সাকিব হোসেন (২৫)। ঘটনার পর থেকে পলাতক থাকা সাকিবকে অবশেষে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের এক পর্যায়ে সাকিব তার বাবাকে কুপিয়ে হত্যা করে। পরদিন আক্তার হোসেনের স্ত্রী তাসলিমা বেগম হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা থানার মামলা নং ৫ হিসেবে নথিভুক্ত হয়। মামলাটির তদন্ত দায়িত্বে ছিলেন এসআই আলমগীর হোসেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ সাকিবকে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে টোরাগড় এলাকায় যায়। সাকিবের নির্দেশ অনুযায়ী, সওদাগর বাড়ির পাশে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, “হত্যাকাণ্ডের পর থেকে সাকিবকে গ্রেপ্তারে একাধিক অভিযান চালানো হয়েছে। অবশেষে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে আটক করি। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যার অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ