28.1 C
Dhaka
Friday, June 12, 2026

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদান শুরু ১ জানুয়ারি থেকে

advertisment
- Advertisement -spot_img

সরকার ৪৩তম বিসিএসে নির্বাচিতদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ৪৩তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যেখানে ২ হাজার ৬৪ জনকে ক্যাডার পদে এবং ৯৯ জনের ফল স্থগিত রাখা হয়।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। পরে, ২০২১ সালের ২৯ অক্টোবর আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারের বেশি প্রার্থী অংশ নেন। এই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি, যেখানে ১৫ হাজার ২২০ জন উত্তীর্ণ হন।

২০২২ সালের জুলাই মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৯ হাজার ৮৪১ জন কৃতকার্য হন।

পরবর্তীতে, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

তবে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে ২৫৫ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই শুরু করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ