34 C
Dhaka
Sunday, June 14, 2026

সব সিটি কর্পোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে – এ. এফ. হাসান আরিফ

advertisment
- Advertisement -spot_img

দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

আজ রবিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়রের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি উল্লেখ করেন, সব সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগের কাজ দ্রুতই সম্পন্ন করা হবে। আইন অনুযায়ী চট্টগ্রামের নতুন মেয়রের দায়িত্বের সময়সীমাও নির্ধারিত হবে বলে জানান তিনি।

চট্টগ্রামের নতুন মেয়রের উদ্দেশে হাসান আরিফ বলেন, ‘এই শপথ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেভাবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেই পরিবর্তনের চেতনাকে এগিয়ে নিতে হবে নতুন মেয়রকে। একটি বৈষম্যহীন সমাজ গড়ার ক্ষেত্রে নাগরিকদের প্রত্যাশা পূরণে তাকে কাজ করতে হবে। আমার বিশ্বাস, চট্টগ্রামের প্রতিটি নাগরিক একই স্বপ্ন দেখে। শহরকে “সবুজ নগরী” হিসেবে গড়ে তুলতে আমরা মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে আশাবাদী।’

এদিকে, ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

অন্যদিকে, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধান করে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

চট্টগ্রামের পর্যটন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসের অজুহাতে দেশের পর্যটন খাত পিছিয়ে গেছে। চট্টগ্রামে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগানো হবে।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ