29.4 C
Dhaka
Thursday, June 11, 2026

১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমলো মাত্র ১ টাকা

advertisment
- Advertisement -spot_img

সরকার ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা করে, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৪৫৬ টাকা, যা এই মাসে কমিয়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, অক্টোবর মাসে এলপিজির দাম ৩৫ টাকা বাড়িয়ে ১,৪৫৬ টাকা করা হয়েছিল। সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসেও দাম পর্যায়ক্রমে ৪৪ টাকা, ১১ টাকা এবং ৩ টাকা করে বৃদ্ধি করা হয়, যার ফলে সেই সময়ে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ১,৪২১ টাকা, ১,৩৭৭ টাকা এবং ১,৩৬৬ টাকায় দাঁড়ায়।

সরকারি কোম্পানি সরবরাহকৃত সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৬৯০ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে। তবে এটি দেশের মোট চাহিদার ১ থেকে ১.৫% মেটাতে সক্ষম।

প্রায় এক যুগ ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় এবং কিছু এলাকায় গ্যাস সংকটের কারণে গৃহস্থালি রান্না, রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্প কারখানায় এলপিজির ব্যবহার ক্রমেই বাড়ছে। বর্তমানে এই বাজারের ৯৯% অংশ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ