35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

advertisment
- Advertisement -spot_img

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবির পাশাপাশি পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সারাদেশে সতর্ক অবস্থানে রয়েছে।

আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শহীদ নূর হোসেন দিবস পালনের ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের জিরো পয়েন্টে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, তাদের প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ