34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

কর্মসূচি ঘোষণা করলেও জিরো পয়েন্টে নেই কোন আওয়ামী লীগ

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করলেও জিরো পয়েন্টে তাদের উপস্থিতি দেখা যায়নি। সকালে বিএনপি, ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ জিরো পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বরে জড়ো হলেও, আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা সত্ত্বেও তাদের নেতাকর্মীদের দেখা যায়নি সেখানে। তবে আওয়ামী লীগের কিছু সমর্থককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে জানায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় তারা জিরো পয়েন্টে বিক্ষোভ করবে। এরপর থেকে ফেসবুকে এ কর্মসূচি নিয়ে প্রচারণা চলতে থাকে। গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কর্মসূচি নিয়ে আলোচনা চলে। শনিবার রাতে গুজব ছড়ায় যে, বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসছেন। এতে রাজনৈতিক অস্থিরতা ও জনমনে ভীতি সৃষ্টি হয়।

এদিকে, আওয়ামী লীগের কর্মসূচির জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রবিবার দুপুর ১২টায় জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। ছাত্র-জনতা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অস্থায়ী মঞ্চ তৈরি করে এবং দুপুর ১২টায় সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হয়, যারা পুরো এলাকা দখল করে নেয়।

অন্যদিকে, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়। এছাড়া গুলিস্তানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরও দেখা যায়।

বিকেল ৩টায় আওয়ামী লীগের কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তারা উপস্থিত হয়নি। আওয়ামী লীগের প্রায় ১২ জন নেতাকর্মী গুলিস্তানে আসলেও তাদের মধ্যে ৯ জন গণপিটুনির শিকার হন এবং পুলিশে সোপর্দ হন। বাকিদের মধ্যে তিনজন নারী ছিলেন, যারা বঙ্গবন্ধু এভিনিউ এলাকা থেকে চলে যান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ