28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে, সংস্কার কোনো কাজে আসবে না – আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে কোনো সংস্কারই সফল হবে না। তিনি আরও বলেন, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে পরিসংখ্যানের মানের ওপর আস্থা থাকতে হবে, কিন্তু বর্তমানে তা প্রশ্নবিদ্ধ।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনের মূল আলোচনা ছিল ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও অর্থনীতির সমাধান’।

আমীর খসরু বলেন, অর্থনীতিতে গণতান্ত্রিক প্রতিফলন থাকা প্রয়োজন, কেননা অর্থনীতি এখন কিছু ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়েছে। তিনি মনে করেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করা গেলে বৈষম্য দূর করা সম্ভব নয়। শুধুমাত্র গার্মেন্টস খাতকেই সুবিধা না দিয়ে অন্যান্য খাতেও সমান সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, মুক্তবাজার অর্থনীতির কথা বলা হলেও এর বাস্তবায়ন দেখা যাচ্ছে না, বরং স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ মেগা প্রকল্পে চলে যাচ্ছে।

তিনি বলেন, তার দল শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব করেছে এবং এই খাতগুলোতে সার্বজনীন সুবিধা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

বক্তব্যে আমীর খসরু আরও জোর দেন যে, দেশের জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হলে কোনো সংস্কারই কাজে আসবে না। গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থার জন্য প্রয়োজন।

এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ বিভিন্ন খাতের বিশিষ্ট অর্থনীতিবিদ ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ