29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলি-গ্রেনেড উদ্ধার

advertisment
- Advertisement -spot_img

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি চায়না রাইফেলের এক রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড উদ্ধার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার ময়নাঘোনা এফডিএমএন ক্যাম্প-১৮ এর মেইন ব্লক-ডি, সাব ব্লক-কে/৬ এলাকায় এফডিএমএন সদস্য শুক্কুরের বাড়ির সামনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

৮-এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি জানান, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় আরসা (রোহিঙ্গা সালভেশন আর্মি) সদস্যদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আরসার সন্ত্রাসীরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে, তারা ওই স্থানেই ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং ১টি গ্রেনেড বোমা ফেলে রেখে যায়।

এর আগেও, শনিবার উখিয়া পালংখালী এলাকায় যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড এবং ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছিল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ