29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

ময়মনসিংহে যাত্রীবাহী বাস পুকুরে, একজনের মরদেহ উদ্ধার 

advertisment
- Advertisement -spot_img

ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া বড়বিলা পুডামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বাসের কর্মচারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, বকশীগঞ্জ থেকে ঢাকাগামী নাফি-নামিরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ