মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের ফটকের সামনে রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। এতে পেট্রোবাংলার ভেতরে আটকা পড়েছেন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।
অবরোধে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতের ১৭টি ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষা বারবার স্থগিত করা হচ্ছে। তারা দাবি করেন, দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হোক এবং নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক।
চাকরি প্রত্যাশীরা এক দফা দাবি জানিয়ে বলেছেন, তাদের এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।


