27.3 C
Dhaka
Friday, June 12, 2026

ক্যাম্পাসে গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার -রাবি উপাচার্য

advertisment
- Advertisement -spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের নেতারা যৌথভাবে এই অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে স্বাক্ষর করেন রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক এবং রাবি সাংবাদিক সমিতির সভাপতি মো. ইমতিয়াজ।

তারা জানান, সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে দায়িত্ব পালনকালে ‘দৈনিক বণিকবার্তা’র ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন। এসময় মার্কেটিং বিভাগের একটি মিছিল প্রথম বিজ্ঞান ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় শোয়েবের দিকে তেড়ে আসে প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী। তারা তাকে শারীরিকভাবে আক্রমণ করে এবং তার মোবাইল ফোনের ভিডিও জোর করে ডিলিট করায়। এক পর্যায়ে ৫-৭ জন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে এবং তাকে ভয়ভীতি দেখায়।

শোয়েব তার পরিচয়পত্র দেখালেও শিক্ষার্থীরা সেটি ছিঁড়ে ফেলে এবং তাকে গালিগালাজ করে। ঘটনা প্রত্যক্ষ করে প্রেসক্লাবের সভাপতি ও অন্য সাংবাদিকরা এগিয়ে এলে তাদেরও হেনস্তার শিকার হতে হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “ক্যাম্পাসে এমন গুন্ডামি চলতে পারে না। সাংবাদিকদের ভিডিও ধারণ করা তাদের অধিকার। এমনকি সাধারণ শিক্ষার্থীরাও চাইলে ভিডিও করতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করছি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ