35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

শহীদ ও আহতদের স্মরণে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ

advertisment
- Advertisement -spot_img

শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ঘটনাপ্রবাহকে তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে অনুষ্ঠানের আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রশাসনের এমন উদ্যোগ শহীদ ও আহতদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক সচেতনতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ