28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

মতবিনিময় ও পরামর্শ গ্রহণের জন্য ঢাবিতে পরামর্শ বক্স ও ই-মেইল চালুর সিদ্ধান্ত

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে একটি পরামর্শ বাক্স স্থাপন এবং বিশেষ একটি ই-মেইল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, আবাসিক হলে ছাত্র রাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নসহ অন্যান্য বিষয় নিয়ে প্রধান অংশীজনদের মতামত নেয়া হবে।

এটি সিদ্ধান্তটি ২৩ নভেম্বর, শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত একটি বিশেষ সভায় গৃহীত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অ্যালামনাই, দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে পরামর্শ প্রদান করবে এই বিশেষ কমিটি।

কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন। এছাড়াও কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড.এন. তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ