28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

১০ লাখ পোশাক শ্রমিক টিসিবির পণ্য পাবে- অর্থ উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

সরকার টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য ভর্তুকি মূল্যে দেওয়ার উদ্যোগের আওতা বাড়াচ্ছে। নতুন পরিকল্পনায় ১ কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের বাইরে এবার আরও ১০ লাখ পোশাক শ্রমিককেও এই সুবিধার অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার ইতোমধ্যেই ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি সরবরাহ করছে। এবার আরও ১০ লাখ পোশাক শ্রমিকের জন্য এই সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সূত্র জানায়, প্রাথমিকভাবে টঙ্গি, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া এবং সাভারসহ ঢাকার আশপাশের এলাকার পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এই পণ্য বিতরণ করা হতে পারে।

উল্লেখ্য, এই উদ্যোগটি নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাশ্রয়ী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ