33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

বিকেলে মার্কিন দূতাবাসে ভিসার জন্য যাচ্ছেন খালেদা জিয়া

advertisment
- Advertisement -spot_img

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (২৭ নভেম্বর) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসে ভিসা আবেদনের অংশ হিসেবে আঙুলের ছাপ দিতে যাবেন।

তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়া দুপুর ২টার দিকে গুলশানের কার্যালয় থেকে মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র বা জার্মানিতেও যেতে পারেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন করা হয়েছে।

গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে তিনি ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একাধিকবার চিকিৎসা নিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ