33.7 C
Dhaka
Monday, June 15, 2026

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

advertisment
- Advertisement -spot_img

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের তিনটি প্রধান দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিলি মাস্টার্স ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী। তিনি বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গঠিত কমিটি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। এই কমিটি প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করতে হবে। এবং ১৫ দিনের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে।”

এ সময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স ২১-২২ সেশনের শিক্ষার্থী আবদুল হামিদ বলেন, “১৮ নভেম্বর আমাদের দাবির যৌক্তিকতা বুঝে মন্ত্রণালয় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই কমিটি গঠনের সংবাদ প্রকাশে বিলম্ব করা হচ্ছে, যার প্রতিবাদে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাতেই রাস্তায় নামেন। পরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় এবং তারা নিশ্চিত করেন যে, ১৯ নভেম্বর বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।”

তিনি আরো বলেন, “১৯ নভেম্বর আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয় যে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পৃথক কমিটি গঠন করা হবে এবং এই কমিটি গঠনের জন্য ৭ দিন সময় চাওয়া হয়।”

আবদুল হামিদ আরও জানান, “মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ৭ দিন ক্যাম্পাসে ফিরে আসে এবং স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করে। কিন্তু ৭ দিন অতিবাহিত হওয়ার পরও কোন আপডেট পাওয়া যায়নি। তারা বারবার যোগাযোগ করলেও জানানো হয় যে, কমিটির গঠন প্রক্রিয়া চলছে। ৭ দিন পার হয়ে গেলে মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা কমিটি গঠিত হওয়ার খবর জানান, তবে এখনও সেই কমিটির অনুলিপি আমাদের হাতে পৌঁছায়নি।”

এ পরিস্থিতিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের দোদুল্যমান সিদ্ধান্তের কারণে হতাশ এবং তারা ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ