29 C
Dhaka
Monday, June 15, 2026

রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

advertisment
- Advertisement -spot_img

রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স একটি অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে।

২ ডিসেম্বর, সোমবার সকালে এবং দুপুরের মধ্যে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্কন পাল নেতৃত্বে অভিযান চলে। এখানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অভিযান পরিচালনা করেন এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে সহকারী কমিশনার অঙ্কন পাল, সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, কালুখালী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোছা. শামসুন্নাহার এবং এএসআই মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ