27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

আগরতলা হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনাকে পূর্ব-পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করে বলেন, এটি আন্তর্জাতিক চুক্তি জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, “হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা পরিকল্পিতভাবে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে। তারা ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে।”

বিএনপি মহাসচিব ভারত সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের বিষয়ে আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার হিসেবে ঘৃণার ব্যবহার করলে উভয় দেশের মধ্যে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি হবে।” তিনি আরও বলেন, “আমরা আশা করি, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করবে এবং ফ্যাসিস্ট শাসনের সময় ভারতে আশ্রয় নেওয়া নেতাদের দেশে ফিরিয়ে বিচারে সহায়তা করবে।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি মন্তব্য করেন, “বাংলাদেশের মানুষ কারও দাদাগিরি একদম পছন্দ করে না।”

এই ঘটনা উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরালো করার বদলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে তিনি সতর্ক করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ