27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে রয়েছে স্বচ্ছতা ও আত্মবিশ্বাস -পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বর্তমান পররাষ্ট্রনীতি স্পষ্টবাদী ও সরাসরি। এখানে অস্পষ্টতার কোনো স্থান নেই। বাংলাদেশ এখন এমন একটি দেশ, যা সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার মূলে দাঁড়িয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই নিজের বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষমতা ও সাহস অর্জন করেছে।

মুশফিকুল আনসারী অতীতের স্বৈরাচারী শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, আগের দিনে বৈদেশিক নীতি অনেকটাই অন্যের ইশারায় পরিচালিত হতো। কিন্তু এখন বাংলাদেশ তার নিজের অবস্থান তৈরি করেছে।

বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় বৈশ্বিক অঙ্গনে এখন একটি ভিন্ন কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মুশফিকুল ফজল আনসারী মনে করেন, দেশের বর্তমান অবস্থান ধরে রাখতে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, বর্তমান দৃষ্টিভঙ্গি আরও আত্মবিশ্বাসী এবং দৃঢ়। এটি এমন একটি নীতি যা সমতা ও অংশীদারিত্বকে গুরুত্ব দেয় এবং জবরদস্তি এড়িয়ে চলে। বাংলাদেশ এখন বৈশ্বিক জটিলতার মধ্যে আত্মসম্মান ও নীতিকে সমুন্নত রেখে পথ চলার জন্য সক্ষম।

মুশফিকুল আনসারীর মতে, বাংলাদেশ এখন স্বাধীনতার চেতনা নিয়ে নিজেকে বিশ্বদরবারে তুলে ধরছে। তার প্রতিটি পদক্ষেপ দেশের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ