27.6 C
Dhaka
Saturday, June 13, 2026

গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার -প্রধান উপদেষ্টার প্রেস সচিব

advertisment
- Advertisement -spot_img

গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘নতুন বাংলাদেশের গণমাধ্যম’। আলোচকরা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

শফিকুল আলম বলেন, “আগের সরকার গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করেছে। তবে এই সরকার এমনটি করবে না। গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা কাজ করছি।”

তিনি আরও জানান, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম তৈরিতে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণমূলক আইন চালু করে সংবাদমাধ্যমকে প্রভাবিত করার অভিযোগ করেন তিনি। শফিকুল আলম বলেন, “ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভরশীল।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ