28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিক্রম মি‌শ্রি

advertisment
- Advertisement -spot_img

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।

বিক্রম মিশ্রি সোমবার সকালেই সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। এটি তার প্রথম ঢাকা সফর এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লির কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। বৈঠকটি শুরুতে বাংলাদেশি পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন মিশ্রিকে স্বাগত জানান। এরপর দুই সচিব একান্তে বৈঠক করেন এবং পরে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠক মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয়।

বৈঠকের আনুষ্ঠানিক ফলাফল এখনো গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, আলোচনা মূলত রাজনৈতিক দূরত্ব কমানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর ভিত্তি করে হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা নিয়ে ভারতের আচরণ, গণমাধ্যমের অপপ্রচার বন্ধ এবং ভিসা জটিলতা নিরসনের বিষয়গুলোর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের স্বার্থ রক্ষার বিষয়ে জোর দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এফওসি শেষে বিক্রম মিশ্রি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যমুনায় যান।

সোমবার রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। তার এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে কতটা কার্যকর হবে, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ