28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

বাংলাদেশে পর্যটন বিকাশের সম্ভাবনা থাকলেও বিনিয়োগের অভাবে তা বাধাগ্রস্থ হচ্ছে

advertisment
- Advertisement -spot_img

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, “বাংলাদেশ পর্যটন ক্ষেত্রে অমিত সম্ভাবনার উৎস হতে পারে। কিন্তু পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে মূলত পর্যাপ্ত বিনিয়োগের অভাবে।”

তিনি এই মন্তব্য করেছেন সোমবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায়।

পর্যটন উপদেষ্টা আরও বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” যদিও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ আয় করে থাকে, বাংলাদেশ ততটা আয় করতে পারছে না। এই সমস্যার উত্তরণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিপিসি চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ